রাস্তা সারায়ের দাবিতে জমা জলে মাছ ছেড়ে ও বৃক্ষ রোপন করে রাস্তায় বসে অভিনব বিক্ষোভ

কৌশিক মুখার্জী: কুলটি:-

অবিলম্বে রাস্তা সারায়ের দাবিতে বেহাল রাস্তায় জমা জলে মাছ ছেড়ে ও বৃক্ষ রোপন করে রাস্তায় বসে অভিনব বিক্ষোভ আন্দোলন কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেসের।ঘটনা আসানসোল পৌরনিগমের কুলটি বোরো কার্যালয় যাওয়ার রাস্তা (কুলটি মিউনিসিপাল্টি রোড )নামে পরিচিত রাস্তাটি বেহাল দশা।আর এই রাস্তা অবিলম্বে সারায়ের দাবিতে কুলটি ব্লককংগ্রেস নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি এদিন এই বেহাল রাস্তার উপর বৃক্ষরোপন করে ও রাস্তায় জমা জলে মাছ ছেড়ে রাস্তায় বসে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি।এই রাস্তাটি গুরুত্বপূর্ণ এই রাস্তার উপরদিয়ে সাধারণমানুষ থেকে বোরো কার্যালয় যাওয়ার রাস্তা এই রাস্তার উপর দিয়ে স্কুলের পড়ুয়া দের যাতায়াত।তাই এই রাস্তা অবিলম্বে সারায়ের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি।যদিও এই বিষয়ে আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য ইন্দ্রানী মিশ্র বলেন ওরা জেনে গেছে ঐ রাস্তাটির কাজ অনুমোদন হয়েগিয়েছে।এবং রাস্তার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *