কৌশিক মুখার্জী: সালানপুর:-
রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ি অন্তর্গত বিডিও অফিস সংলগ্ন ঘোষপাড়ায় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে আরও একটি চুরির ঘটনা সামনে এলো।জানা যায় ঘোষপাড়ার বাসিন্দা সুবীর মন্ডলের বাড়িতে চুরি হয়।তিনদিন আগে তারা সপরিবার আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন।বাড়ি ফিরে তারা দেখেন চোর তার বাড়ির তালা ভেঙে আলমারি খুলে কিছু গয়না ও নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছে।ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ তদন্ত শুরু করেছে।