রূপনারায়ণপুরে বন্ধ আবাসনে দুঃসাহসিক চুরি

কাজল মিত্র: সালানপুর:- সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত বিডিও অফিস সংলগ্ন ডায়মন্ড পার্কে এক বন্ধ আবাসনে দুঃসাহসিক চুরি।জানা যায় আবাসনের মালিক অমিত কুমার তার দাদু পরলোক গমন করায় সপরিবারে জামসেদপুর জান গত ১৪ই নভেম্বর।তিনি বাড়ির চাবি দিয়ে জান তার এক বন্ধুকে।তিনি জানান তার বন্ধুরা মিলে তারই আবাসনে একদিন পার্টিও করেন।কিন্তু তারা ভুল বসত বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার সুইজ বন্ধ করে চলে যায়।অমিত বাবু মোবাইল যখন ক্যামেরা গুলি বন্ধ দেখেন।তিনি পূনরায় তার বন্ধুকে ফোন করে সিসিটিভি গুলি চালু করান।তখন পর্যন্ত বাড়িতে চুরি হয়নি।তবে তারপরের দিন দেখেন সিসিটিভি চালু রয়েছে তবে কোনো চিত্র দেখতে পাওয়া যাচ্ছে না।তিনি পূনরায় তার বন্ধু ও প্রতিবেশীদের ফোন করেন।তারা এসে দেখেন সিসিটিভি গুলিতে কাপড় দিয়ে ঢাকা।তখন তারাই বাড়ির দরজা খুলে দেখেন বাড়িতে চুরি হয়েছে।তবে বাইরে থেকে না দরজার ভাঙ্গা হয়েছে না জানালা।তবে চোর বাড়িতে কি ভাবে প্রবেশ করলো তা নিয়ে অমিত বাবু চিন্তিত।তিনি বলেন নিজের কোনো ব্যক্তি এই চুরির সঙ্গে যুক্ত।তিনি জানান সোনা ও রূপা মিলে মোট ১৬ লক্ষ টাকার গয়না চুরি হয়েছে।তাছাড়া বাড়িতে নগদ ২ লক্ষ টাকা ছিলো।তিনি জানান পুলিশ এসে দেখে গেছে।তিনি পুলিশের কাছে আর্জি জানান সঠিক তদন্তের।তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *