রূপনারায়ণপুর হয়ে আলু ভর্তি গাড়ি পাঠানোর চেষ্টা দালাল চক্রের,আলু গাড়ি ফিরিয়ে দিলো পুলিশ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

এবার রূপনারায়ণপুরের ভেতর দিয়ে ঝাড়খন্ডে আলু গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা। শুক্রবার সকালে পাঁচটি আলু ভর্তির লরিকে ফেরাল পুলিশ।
কয়েকদিন আগে বাংলা ঝারখন্ড সীমানা ডুবরডিহ চেকপোস্টে দালাল চক্রের হদিস মিলেছিল।এবার কি সেই দালাল চক্র গড়ে উঠছে রূপনারায়ণপুর,সালানপুর এলাকাতেও? রূপনারায়নপুরের আল্লাডি এলাকা থেকে বেশ কয়েকটি আলু ভর্তি গাড়ি পুলিশের ফিরিয়ে দেওয়ার ঘটনায় এই দিকটিই সামনে আসছে। কারণ যে আলু ভর্তি গাড়ি গুলিকে পুলিশ ফিরিয়ে দিয়েছে সেই সব গাড়ির চালকদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে কয়েকটি ফোন নাম্বার। সুত্রে জানা গেছে, এই নাম্বার গুলি থেকেই আলু ভর্তি লরি চালকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তাদের ঝাড়খন্ডে পার করে দেওয়ার ব্যাপারে।সূত্রে জানা গেছে এই আলু ভর্তি লরিগুলি রূপনারায়ণপুরের হাসিপাহাড়ি এলাকা দিয়ে রূপনারায়ণপুর ঝাড়খন্ড সীমান্তের চেকপোস্ট এড়িয়ে ঝাড়খন্ডে চলে যাওয়া চেষ্টা করেছিল।যদিও শেষ রক্ষা হয়নি।এসব গাড়ি পুলিশের নজরে এলে সেগুলিকে আবার ফিরিয়ে দেওয়া হয়।
জানা গেছে বিভিন্ন আলু ভর্তি লরি গুলি আলু বোঝাই করে এসে সীমান্ত এলাকার আশে পাশে দাঁড়িয়ে থাকছে। সেখানে ফোনের মাধ্যমে যোগাযোগ করছে বিভিন্ন দালালরা।এর জন্য নেওয়া হচ্ছে টাকা।এরপরেই সুযোগ বুঝে সেইসব আলুভর্তি লরি গুলিকে ঝাড়খন্ডে পাঠিয়ে দেওয়ার কাজ করছে দালালরা। কয়েকদিন আগেই ডুবুরডিহ চেকপোষ্টে রীতিমতো টোকেন ছাপিয়ে টাকার বিনিময়ে বিভিন্ন লরিকে ঝাড়খন্ডে পাঠানোর কাজ চালাচ্ছে দালাল চক্র, এই দিকটি সামনে আসে। সেইরকম কোনো দালাল চক্র কি এবার রূপনারায়ণপুর ঝাড়খন্ড সীমান্ত এলাকাতেও গড়ে উঠেছে।তবে যখন সরকারি ভাবে আলুভর্তি গাড়ি ঝাড়খন্ডে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তার পরেও কিভাবে এইসব আলু ভর্তি গাড়ি ঝাড়খন্ডে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এই প্রশ্ন উঠছে।তাহলে কি দালাল দের ওপর ভরসা করেই বিভিন্ন আলু ভর্তি লরি ঝাড়খন্ডে যাওয়ার ক্ষেত্রে তৎপর।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *