রূপনারায়নপুর এলাকায় একটি বহুতল আবাসনে আগুন

রূপনারায়নপুর এলাকায় একটি বহুতল আবাসনে আগুন

কাজল মিত্র, সালানপুর:- সালানপুর থানার রুপনারপুর ফাঁড়ির অন্তর্গত গুরুদুয়ারা স্থিত রূপাসিনি স্থিত একটি আবাসনের ৪ তলায় একটি বাড়ির মধ্যে এই আগুন লাগে । যেখানে সতীরানী পরামানিক একাই থাকতেন। তবে এই ঘটনার পর আতঙ্কে নীচে নেমে এসেছেন অন্যান্য আবাসিকরা। ঘটনার খবর দেওয়া হয় রূপনারায়নপুর ফাঁড়িতে ও দমকল বাহিনী কে । ঘটনার খবর পেয়ে ছুটে আসে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিংভএবং বিদ্যুৎ বিভাগেও খবর দেওয়া হয় ।খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে ওই আবাসনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়।
আগুন লাগার ৩০ মিনিট এর মধ্যে চিত্তরঞ্জনের একটি দমকল এর একটি ইঞ্জিন পৌঁছায় এবং এক ঘণ্টা পর আসানসোলের একটি দমকল এসে পৌঁছায়। দুটি দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয় । গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় আবাসনের ৪ তলা থেকে। এই আবাসন টিতে মোট ১১ টি বাড়ি রয়েছে। যে ফ্ল্যাট টি তে আগুন লেগেছে, সেখানে কালো দাগ পড়ে গিয়েছে।
যে নির্দিষ্ট ফ্ল্যাটটিতে আগুন লেগেছিল তার অনেকটাই ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন লাগার সময় ফ্ল্যাটের বাসিন্দারা বাইরে থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।তবে এভাবে হঠাৎ আগুন লাগায় আশপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সঞ্চার হয়। দ্রুত নিজেদের ফ্ল্যাট ছেড়ে নীচে নেমে আসেন তাঁরা। দমকল সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।তবে কি কারনে আগুন লেগেছে তার কারণ জানা যায়নি । তবে শর্ট সার্কিট জাতীয় কোনও ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আর আগুন ছড়িয়ে পড়ার কিংবা আরও ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বলেই খবর দমকল সূত্রে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আর কোনও ফ্ল্যাটে ক্ষতি হয়নি। অনেকটা উঁচুতে ফ্ল্যাট থাকায় দমকল আসার আগে আবাসিকরা চেষ্টা করেও জল পৌঁছে দিতে পারেননি। তবে দমকলকে খবর দেওয়ার পর তারা ঘটনাস্থলে এসে কাজ শুরু করে দিয়েছিল। ওই প্রত্যক্ষদর্শী এও জানিয়েছেন, ছুটির দিন রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁরা বুঝতে পারেন যে ৪ তলার একটি ফ্ল্যাটে আগুন লেগেছে।সম্ভবত শর্ট সার্কিট এর কারনে আগুন লাগতে পারে।তবে তিনি জানিয়েছেন যে এই ফ্ল্যাটে কোন অগ্নি নির্বাপনের কোন ব্যবস্থা নাই।
স্থানীয় সমাজ সেবী ভোলা সিং জানান তিনি ঘটনার খবর পেয়ে ছুটে আছেন এসে দেখেন যে চতুর্থ তলায় আগুন লেগেছে তিনি সাথে সাথে দমকল বাহিনী ও স্থানীয় পুলিশকে খবর দেন এবং সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। তিনি এও দাবি জানান যে প্রতিটি আবাসনে যেন অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *