রূপনারায়নপুর এসবিআই ব্যাংক শাখার পক্ষ থেকে একদিবসিয় ব্যাংক ধর্মঘট এর ডাক

কাজল মিত্র: সালানপুর:-  ইউনাইটেড ফার্ম অফ ব্যাংক ইউনিয়নের (ইউএফবিইউ) ব্যানারে আজ সারা ভারত সহ পশ্চিম বঙ্গ জুড়ে পাঁচ দিনের কর্মকালের দাবিতে একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে  ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা।

সেইমত সেইমত আসানসোল রূপনারায়নপুর  ও চিত্তরঞ্জন সহ আশপাশের বিভিন্ন ব্যাংক গুলিও একদিনের ধর্মঘট ডাকে ।

যদিও একমাস আগেই সংগঠনের পক্ষ থেকে একটি বৈঠক করার পর জনগণকে একদিনের ধর্মঘটের বিষয়ে অবহিত করা হয়। 

রূপনারায়নপুরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাংক ইউনিয়নের কর্মকর্তা প্রবীর মজুমদার  বলেন যে 2024 সালে ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড ফর্ম ব্যাংক ইউনিয়নের মধ্যে একটি চুক্তি হয়েছিল,যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ব্যাংকের কাজের সময়কাল পাঁচ দিন করা হবে, তবে আজ অবধি চুক্তিটি কার্যকর করা হয়নি, যার কারণে 2025 সালের মার্চ মাসে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।পাঁচ দিনের কার্যকাল কবে কার্যকর হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সাধারণ সম্পাদক রূপম রায়ের সঙ্গে দু’বার বৈঠক করেছে ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন,তবে এখনও পর্যন্ত কোনও সমাধান হয়নি,যার জন্য আজ একদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

তিনি বলেন যে যদি ব্যাংকিং পরিষেবার চাহিদা সপ্তাহে পাঁচ দিন বিবেচনা করা হয়, তবে তিনি জনগণের সেই প্রয়োজনীয় কাজটি করার জন্য দিনে অতিরিক্ত 40 মিনিট কাজ করবেন। এদিন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন এর শাখার পক্ষ AIBA,AIBOC, NCBA, AIBOA, BEFI,INBEF, NOBW, NOBO এই সকল সংগঠন  একত্রিত হয়ে কেন্দ্র সরকারের কাছে এই ডাক দেওয়া হয়।

এদিন রূপনারায়নপুর SBI ব্যাঙ্ক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুদীপ দত্ত কনভেনার অফ ইউ বি বি ইউ ওয়েস্ট বেঙ্গল,অর্ক কবিরাজ, প্রাক্তন ব্যাংক কর্মী বৈদ্যনাথ মুখার্জি সহ ব্যাংকের সকল কর্মচারীগণ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *