রূপনারায়ানপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পুলিশের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সকাল সকাল ফুটপাত দখলমুক্ত করতে অভিযান রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশের।বৃহস্পতিবার সকালে রূপনারায়ানপুর সামডি রোডের দুপাশে অস্থায়ী ভাবে ফুটপাত দখল করে যেসব ব্যাবসায়ীরা সবজি বা মাছ সহ বিভিন্ন জিনিস পত্র বিক্রি করে তাদের পুলিশ গিয়ে উঠিয়ে দেয়।যার ফলে সব সময় যে রাস্তা জ্যাম লেগে থাকতো তা আজ যানজট মুক্ত।পুলিশের তরফে জানানো হয় কোনো রকম ভাবেই ফুটপাত দখল করে ব্যাবসা করা যাবে না।তাদের অভিযান ধারাবাহিক ভাবে চালানো হবে বলে জানানো হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *