রূপনারায়ানপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির:-

কৌশিক মুখার্জী: সালানপুর:-

আসানসোল পৌরনিগমের নির্দেশে ও আসানসোল সৃষ্টি সোশ্যাল ভলেন্টিয়ার অর্গানাইজেশনের উদ্যোগে শুক্রবার রূপনারায়নপুরের নান্দনিক হলে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।যেই শিবিরের উদ্বোধন করেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে।এই শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে সালানপুর ব্লকের মানুষরা চক্ষু পরীক্ষা করান।পাশাপাশি সংস্থার তরফে চোখে ছানির পরীক্ষা করা হয়।এদিন মহম্মদ আরমান জানান মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশমত সৃষ্টি সোশ্যাল ভলেন্টিয়ার সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।যাতে এলাকার মানুষ বিনামূল্যে চোখের পরীক্ষা করাতে পারবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *