রূপনারায়ানপুর ও আছড়ায় বাদনা পরব উপলক্ষে বস্ত্র বিতরণ তৃণমূলের

কৌশিক মুখার্জী: সালানপুর:-

আদিবাসী সম্প্রদায়ের বাদনা উৎসব।তাই বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এবং যুবনেতা মুকুল উপাধ্যাযের নির্দেশে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আছাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালবহাল ময়দানে এবং রূপনারায়ানপুর পঞ্চায়েতের নান্দনিক হলে প্রায় ৬০০জন আদিবাসী মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। তাছাড়াও ৮টি আদিবাসী ক্লাবের হাতে ফুটবলও তুলে দেওয়া হয়।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবনেতা মুকুল উপাধ্যায়।তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ আরো অনেকে।এদিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান জানান সামনেই বাদনা উৎসব তাই ব্লক জুড়ে বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে নতুন বস্ত্র বিতরন করা হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *