রূপনারায়ানপুর ফাঁড়ির উদ্যোগে বড়দিনের দিন চার্চে গিয়ে গরীব দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির উদ্যোগে ফাঁড়ির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্যের তরফে বড়দিনের দিনেই কালিপাথরের চার্চে গিয়ে প্রায় ৪০জন গরীব দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হলো।এদিন রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য নিজে গিয়ে রূপনারায়ানপুর অঞ্চলের প্রতিটি চার্চে কেক ও ফুল তুলে দেন।তার পাশাপাশি তিনি নিজে গিয়ে কালিপাথরের চার্চে প্রায় ৪০জনকে কম্বল তুলেদেন।এদিন তিনি জানান শীতের কথা মাথায় রেখে বড়দিনের দিনেই আজ প্রায় ৪০জনকে কম্বল দেওয়া হলো এবং সমস্ত চার্চে ফুল ও কেক দেওয়া হলো।পুলিশের তরফে সব সময় চেষ্টা করা হয় মানুষের সাথে মিলে মিশে থাকতে। তাই আগামী দিনেও পুলিশের তরফে আরো এমন উদ্যোগ নেওয়া হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *