কৌশিক মুখার্জী: কুলটি:- রেশন সামগ্রী কম দেওয়া ও গ্রাহকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে।আর এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ রেশন গ্রাহকদের।ঘটনা কুলটি বিধানসভা নিয়ামতপুর এলাকার রোহিত ভালোডিযার বিরুদ্ধে।যদিও রেশন ডিলারের অভিযোগ সরকারী নিয়ম অনুযায়ী রেশন সামগ্রী দেওয়া হয় গ্রাহক দের।অভিযোগ অস্বীকার করেন রেশন ডিলার।তিনি পাল্টা অভিযোগ করেন স্থানীয় কাউন্সিলরের ভাই সাগীর তার উপর হামলা মারধর করে।
Posted inআসানসোল