তন্ময় মাহারা: মালদা:- মানিকচকে রোজগারের তাগিদে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক যুবক।পরিবারের সদস্যকে ফিরে পেতে আশায় রয়েছে পরিবারের লোকজন। নিখোঁজ যুবকের নাম দাসু মন্ডল।বয়স আনুমানিক ৩০ বছর। বাড়ি মালদার মানিকচকের মথুরাপুর ফত্তেনগর এলাকায়।পরিবারে রয়েছে বৃদ্ধ মা,বাবা এবং একটি ভাই।জানা গেছে বিগত দশদিন আগে চেন্নাইয়ে নির্মাণীয়মান সংস্থায় কাজ করতে যায় ওই যুবক। পরিবারের লোক জনের অভিযোগ সেখান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় দাসু। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান মিলেনি যুবকের।শনিবার মানিকচক থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়।নিজের ছেলেকে ফিরে পেতে বেকুল হয়ে রয়েছে মা অনিমা মন্ডল।
Posted inউত্তরবঙ্গ আপডেট