র‍্যালির করে নমিনেশন দাখিল করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিপিকা বর্মন ঘোষ

র‍্যালির করে নমিনেশন দাখিল করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিপিকা বর্মন ঘোষ

তন্ময় মাহারা, মালদা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিপিকা বর্মন ঘোষ শনিবার এক বিশাল র‍্যালির মাধ্যমে তাঁর নমিনেশন দাখিল করতে যান। এদিন সকাল থেকেই দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকা জমজমাট হয়ে ওঠে। শনিবার পুরাতন মালদার সেতু মোড় সংলগ্ন এলাকা থেকে স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে এক বিশাল র‍্যালির মাধ্যমে নমিনেশন জমা দিতে যান প্রার্থী লিপিকা ঘোষ বর্মন। পথে পথে দলীয় পতাকা, ব্যানার এবং জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা স্থানীয় এলাকা। কর্মি সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রার্থী লিপিকা বর্মন ঘোষ জানান, মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়েই তিনি এই নির্বাচনী লড়াইয়ে নামছেন। তিনি আশা প্রকাশ করেন, উন্নয়নের ধারাকে বজায় রাখতে মালদা বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করবেন। এদিনের এই বর্ণাঢ্য র‍্যালি ও নমিনেশন জমা দেওয়ার কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *