লছিপুরের চবকা যৌন পল্লীতে বিশ্ব এইডস দিবস পালন, উপস্থিত ডিস্ট্রিক্ট লীগেল সার্ভিস অথরিটির সেক্রেটারি আম্রপালি চক্রবর্তী

কাজল মিত্র: কুলটি:- আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত লছিপুর স্থিত চবকা দুর্বার মহিলা সমন্বয় কমিটি এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সোমবার  দুপুরে একটি সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয় যেখানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট লীগেল সার্ভিস অথরিটির সেক্রেটারি আম্রপালি চক্রবর্তী তাছাড়া সঙ্গে উপস্থিত ছিলেন CMOH ডেপুটি অন্যান্য মুখার্জি, স্থানীয় কাউন্সিলর জাকির হুসেন সহ অনেকে। আজকের সচেতনতা মূলক অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট লীগেল সার্ভিস অথরিটির সেক্রেটারি আম্রপালি চক্রবর্তী যৌন কর্মীদের আইন বিষয়ে সচেতন করেন এবং যৌন রোগ সম্বন্ধে সচেতন করা হয়। এরপর বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্থানীয় মহিলাদের কম্বল ও পেড বিতরণ সাথে স্থানীয় স্কুল পড়ুয়াদের বেগ দিয়ে আজকের দিনটি পালন করা হলো। এই অনুষ্ঠান শেষে চবকাতে একটি পথ নাট্য অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে এইডস বিষয়ে সচেতন করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *