লছিপুর যৌন পল্লীতে দোকানে ভাঙচুরের সাথে যৌন কর্মীদের মারধরের অভিযোগে আটক ১৩

কৌশিক মুখার্জী: কুলটি:- লছিপুর যৌন পল্লীতে দোকানে ভাঙচুর, যৌন কর্মীদের মারধরের অভিযোগ, আটক ১৩ জন।

ঘটনার সম্বন্ধে জানা যায় গতকাল রাত্রি প্রায় একটা নাগাদ আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত লছিপুর যৌনপল্লীতে সামান্য কথা কাটাকাটি নিয়ে এক ঝামেলার সৃষ্টি হয়।এরপর বেশ সংখ্যায় স্থানীয় যুবক যৌনপল্লীতে ঢুকে দোকানে ভাঙচুর এবং যৌন কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ করেন লছিপুর যৌনপল্লীর এক দোকানদার তথা বাসিন্দা। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে কুলটি থানা এবং নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ এসে ১৩জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার পর আজ সকাল থেকে লছিপুর যৌন পল্লীতে থামথমে অবস্থা। সকালের দৃশ্যতে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরা ভাঙা অবস্থায় এবং একাধিক দোকানের বাইরে পড়ে রয়েছে ইটের টুকরো, ভাঙা লাঠি,চেয়ারের ভাঙা অংশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *