লরির সামনে পড়ে দীর্ঘক্ষন গাড়ির চাকায় আটকে রইলেন এক বৃদ্ধ

কৌশিক মুখার্জী: আসানসোল:-

লরির সামনে পড়ে দীর্ঘক্ষন গাড়ির চাকায় আটকে রইলেন এক বৃদ্ধ। পরে ঘটনাস্থলে স্থানীয় মানুষ ও পুলিশ এসে ওই লরিটিকে জক দিয়ে তুলে বৃদ্ধকে গাড়ির চাকায় আটকে থাকা বৃদ্ধকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে আসানসোলের প্রাণকেন্দ্র ভগৎ সিং মোড়ে। জানা গেছে সাইকেলে করে কোথাও যাচ্ছিলেন আসানসোলের ধ্রুপডাঙ্গার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী জানান যে উনি রং সাইডে ছিলেন গাড়ি আসছিল পায়ের উপর দিয়ে চাকা চলে গেছে তবে আমার আন্দাজ উনি বেঁচে যাবেন। পাটা হয়তো ক্ষতি হতে পারে। সময় লাগবে। সুস্থ হতে।

মোঃ আব্রাহি বলেন ভগৎ সিং মোড়ের দিকে একটি ট্রাক আসছিল সে সময় একজন বৃদ্ধ বয়স্ক মানুষ সাইকেল চালিয়ে আসছিলেন একই দিকে উনি ঘোড়ার সময় পিছন থেকে আসার ট্রাকটিও টার্নিং নেয় যার ফলে সেই ট্রাকের পিছনে ওই সাইকেল আরোহ আটকে যায় এবং নিচে পড়ে যাওয়ায় তার ওপর দিকে গাড়ির চাকা চলে যায় তবে উনি বাঁচবেন কিনা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারবাবু জানিয়েছেন যে এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না আশঙ্কা জনক অবস্থাতে আছেন চিকিৎসা চলছে পরে জানানো হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *