লেফ্ট ব্যাংকে নকআউট ক্রিকেট খেলায় জয়ী সালানপুর পঞ্চায়েত সমিতি

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রবিবার দিন জমজমাট ভাবে অনুষ্ঠিত করা হলো স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল নকআউট ক্রিকেট খেলার ফাইনাল প্রতিযোগিতাটি।যেখানে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় সালানপুর পঞ্চায়েত সমিতির দল বনাম সামডি পঞ্চায়েত দলের মধ্যে।
খেলায় সামডি পঞ্চায়েত দল প্রথমে ব্যাট করে ৮ওভারে ৮২রানের লক্ষ্য দেয়।জবাবে ৭ওভার ২বলেই লক্ষ্য ভেদ করে ফাইনালে জয়ী হয় সালানপুর পঞ্চায়েত সমিতির দল।এদিন ফাইনাল খেলার আগেই আদিবাসী নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফাইনাল খেলার আগেই স্বর্গীয় মানিক উপাধ্যায় এবং স্বর্গীয় পাপ্পু উপাধ্যায়ের চিত্রতে মাল্যদান করেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ আগত সমস্ত অতিথিরা।ময়দানে গিয়ে দুই দলের খেলোয়াড়দের সাথে হাত মিলিয়ে তাদের শুভেচ্ছা জানান সাথেই ময়দানে শান্তির প্রতীক দুটি পায়রা উঠিয়ে এবং বেলুন উড়িয়ে খেলার ফাইলান খেলার শুভ সূচনা করেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক,যুবনেতা মুকুল উপাধ্যায়,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,শ্রমিক নেতা মনোজ তেওয়ারী,সমাজসেবীকা সুচিস্মিতা উপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিগণ।এদিন ফাইনাল খেলায় জয়ী দলকে নগদ ৫০হাজার টাকা ও একটি সুন্দর ট্রফি তুলে দেওয়া হয়।তাছাড়া পরাজিত দলকে নগদ ৩০হাজার টাকা ও একটি সুন্দর ট্রফি তুলে দেওয়া হয়।সঙ্গে ম্যান অফ দ্যা সিরিজ ও ম্যান অফ দ্যা ম্যাচ প্রদান করা হয়।এবং ফাইনালে খেলায় দুটি দলের খেলোয়াড়দের ইন্ডিভিজুয়াল পুরস্কারে পুরস্কৃত করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *