লোকসভা নির্বাচনের আগে আবারও মুর্শিদাবাদ জেলায় চলল গুলি

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত সাদল এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে চলল গুলি, ঘটনায় উত্তেজনা গোটা এলাকা জুড়ে। জানা গিয়েছে একটি জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয় আজ বিকেলে পরে সেটি হাতাহাতি রূপ নেয়, এবং আজ সন্ধ্যায় দুই পক্ষ একে অপরের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে গুলি চালাতে থাকে, এই ঘটনায় দুই পক্ষের মোট চারজন গুলিবিদ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন আরো দুজন। ঘটনার পর গুলিবিদ্ধ ইঞ্জিল শেখ, সিরাজুল শেখ, সমিরুল সেখ, মুনতাজ শেখ নামের চারজনকে ইতিমধ্যেই বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে অপরদিকে জেসমিনা বিবি, রাজমিনা খাতুন নামের দুজনকে ইতিমধ্যেই কান্দি মহকুমা হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে খড়গ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই সামগ্রিক ঘটনা তদন্ত শুরু করে খতিয়ে দিচ্ছে কে বা কারা এই ঘটনার পিছনে যুক্ত। জানা গিয়েছে আহত দুই পক্ষই শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী, এই ঘটনার পর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবারো মাথা চারা দিয়ে উঠছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকছে বিস্তর, ঘটনার পর আরও একটি প্রশ্ন উঠছে এইভাবে যদি লোকসভা নির্বাচনের আগে অবাধে জেলা জুড়ে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চলার ঘটনা ঘটে তাহলে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *