লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিধান উপাধ্যায়ের হাত ধরে বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান

কৌশিক মুখার্জী: সালানপুর:- একাধারে চলছে  গ্রীস্মের দাবদাহ,এর ওপর শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচী। তবে প্রকৃতির উত্তাপকে পেছনে ফেলে নির্বাচনী প্রচারের উত্তাপই ছড়িয়ে দিচ্ছে সকল রাজনৈতিক দলের তরফে। 

আগামী ১৩ই মে অন্যান্য কেন্দ্রের সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন।তাই হাতে সময় খুবই কম, আর এর মধ্যে প্রচারে ঝাপিয়ে পরেছে সব রাজনৈতিক দল।তেমনই শনিবার আসানসোল লোকসভা কেন্দ্রের সালানপুর ব্লকে লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো এর আয়োজন করা হয়।

এই রোড শো এর মধ্যেই বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় হাত ধরে বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এথোড়া পঞ্চায়েতের শাখা সংঠনের কর্মী দিলীপ ভট্টাচার্য ও কৈলাশ ধীবর সহ আরো চারজন।এদিন দিলীপ ভট্টাচার্য জানান এত উন্নয়ন দেখেই আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে বাধ্য হলাম।

এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ সংগঠনের বিভিন্ন স্তরের অসংখ্য নেতৃত্ব ও কর্মী সমর্থক।সব মিলিয়ে এদিনের তৃণমূলের দিনভর প্রচার কর্মসূচীতে দলীয় কর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতি ও উৎসাহ যে ভাবে ছিলো তাতে এখনো পর্যন্ত প্রচারে তৃণমূল যে বিরোধী দের অনেকটাই পেছনে ফেলে দিলো তা বলাই বাহুল্য।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *