শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে নিখোঁজ পোস্টার

সংবাদদাতা: অন্ডাল:-  আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে একটি নিখোঁজ পোস্টার লাগানো হয়েছে অন্ডাল গ্রামের বিভিন্ন বাড়ির দেয়ালে । অন্ডাল গ্রামে তৃণমূল কংগ্রেসের আসানসোলের লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহার নিখোঁজ পোস্টার লাগিয়েছে বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি কিষাণ মোর্চা পশ্চিম বর্ধমান জেলা সহ-সভাপতি রবীন্দ্র রায় বলেন, শত্রুঘ্ন সিনহা আসানসোল লোকসভা আসন থেকে জিতেছেন। অন্ডাল গ্রামে একবারের জন্যও আসেননি, সেজন্য তারা তাদের সংগঠনের তরফ থেকে নিখোঁজ পোস্টার লাগিয়েছে কেউ যদি তাদের দেখেন তাহলে দয়া করে জানান। অন্ডাল গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সুধীন পান্ডেকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে তাদের প্রাক্তন সাংসদ শত্রুঘ্ন সিনহা সর্বদাই সমস্ত এলাকার খোঁজখবর নেন। তিনি অনেক কাজ করেছেন, যার ফল গত পঞ্চায়েতে নির্বাচনে ও এসেছিলেন । সবাই দুই হাত তুলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন। এই সব পোস্টার খেলা বিজেপির ষড়যন্ত্র। মানুষের ওপর এর কোনো প্রভাব পড়বে না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *