শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো টলিউডের খ্যাতনামা নায়িকা কৌশানি মুখার্জীর

কৌশিক মুখার্জী: বারাবনি:- আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে টলিউডের খ্যাতনামা নায়িকা কৌশানি মুখার্জীর বারাবনী ব্লকের পানুড়িয়া তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে গিরমিট মোড় পর্যন্ত আয়োজিত হয় এক মেগা রোড শো। এদিন নায়িকা কৌশানি মুখার্জীর সঙ্গে হুড খোলা গাড়িতে দেখা যায় বারাবনী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও বারাবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ সহ ব্লকের নেতৃত্বরা। এদিন গ্রামে-গঞ্জে শত্রুঘ্ন সিনহাকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন নায়িকা কৌশানি মুখার্জী।

এদিন নায়িকা কৌশানি মুখার্জী বলেন প্রচুর উন্নয়ন হয়েছে। আসানসোল দুর্গাপুর যেখানে আমি প্রচার করছি। যতই পরিষেবা থাকুক না কেন মানুষের একটু আধটু ভুল ত্রুটি থাকবেই তার জন্য সুযোগ দিতে হবে। উন্নয়নের আরেক নাম মমতা ব্যানার্জী। মানুষের জন্য কাজ করার মত এরকম কাজ করার জন্য মমতা ব্যানার্জীর অনেক সৈনিক আছে, যেমন আমি নিজে। নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে আমি খুব ভালো চোখে দেখি তবে রাজ্যে মমতা ব্যানার্জীর মতো বিকল্প নেই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *