শব্দ দূষণ রোধ করতে বেআইনি সাইলেন্সার পাইপ ব্যবহারের বিরুদ্ধে কুলটি ট্র্যাফিক পুলিশ এর উদ্যোগে অভিযান

কাজল মিত্র: কুলটি:- শব্দ দূষণ রোধ ও বেপরোয়া বাইকিং কমাতে কুলটি  ট্র্যাফিক পুলিশ এর উদ্যোগে  বেআইনি সাইলেন্সার পাইপ (যেমন- ফটফট’ শব্দ সৃষ্টিকারী)ব্যবহারের বিরুদ্ধে  অভিযান চালাল কুলটি ট্রাফিক পুলিশ এদিন সালানপুর থানা এলাকার 

রুপনারায়ণপুর ফাঁড়ির পত্তাপুর মোড়ে এই অভিযান চালানো হয় ।

এই অভিযানে পুলিশ চারটি  অবৈধ সাইলেন্সার খুলে ফেলে  এবং জরিমানাসহ আইনি ব্যবস্থা নিচ্ছে, বিশেষ করে যুবক ও বাইকারদের সতর্ক করতে এই ড্রাইভ।

এদিন বিশ্বজিৎ কুন্ডু ওসি কুলটি ট্রাফিক ,অসীম কুমার দে স্বপন কুমার রজক ,সহ অন্যান্য পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন।

এদিন কুলটি ট্রাফিক ওসি বিশ্বজিৎ কুন্ডু জানান কুলটি ,সালানপুর , রুপনারায়ণপুর সহ  বেশ কয়েক জায়গায় এই অভিযান চলছে । তাছাড়া  ধারাবাহিক ভাবে এই অভিযান চালানো হবে ।

বিকট শব্দ সৃষ্টিকারী মডিফাইড সাইলেন্সার, যা শব্দ দূষণ এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় ।সেই কারনে মোটরযান আইনের ধারা অনুযায়ী, শব্দ নিয়ন্ত্রণ আইন ভঙ্গকারী যানবাহনের সাইলেন্সার খুলে নেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে।

অনেক ক্ষেত্রে প্রথমবার শুধু সাইলেন্সার খুলে নেওয়া হচ্ছে ও সতর্ক করা হচ্ছে, কিন্তু বারবার নিয়ম ভাঙলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *