শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ড ।। ভস্মীভূত পোল্ট্রি ফার্ম ।। কোন রকমে প্রাণে বাঁচলেন এক ব্যক্তি

রাকেশ লাহা, লাউদোহা, পশ্চিম বর্ধমান :-

কাকভোরে হঠাৎই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল আস্ত একটি পোল্ট্রি ফার্ম। শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড এমনটাই দাবি ফার্ম মালিকের। প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। 

জানা যায়,  লাউদোহা ফরিদপুর থানার অন্তর্গত পলাশবুনি গ্রামের অদূরে অবস্থিত একটি পোল্ট্রি ফার্মে মঙ্গলবার ভোর তিনটে নাগাদ শর্ট সার্কিটের জেরে হঠাৎই আগুন লেগে যায়। আর সেই আগুনের লেলিহান শিখাই নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় আস্ত একটি পোল্টি ফার্ম, মৃত্যু হয় ফার্ম ভর্তি মুরগির।

ঘটনা প্রসঙ্গে ফার্ম  মালিক এস কে শামীম জানাই , মঙ্গলবার তখন ভোর তিনটে সবে আমি এবং আমার সাথে থাকা এক ব্যক্তি দুজনে ঘুম থেকে উঠে ব্রাশ করে মুরগিগুলিকে খাবার দিচ্ছিলাম । 

পরে আমি প্রাতঃ কর্মের জন্য পুকুরের দিকে  চলে যাই এবং আমার সাথে থাকা আরো একজন সে মুরগিগুলিকে খাবার দিচ্ছিল। তারপরে আমি ফিরে এসে দেখি হঠাৎই শর্ট সার্কিটের জেরে পোল্ট্রি ফার্মটির একপাশে আগুন ধরে যায়, নিমেষেই সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা পোল্ট্রি ফার্মে।  তখন দ্রুত আমি ফার্মের মধ্যে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করি এবং দুজনে মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও সেই সময় আগুনের তীব্রতার কাছে  শেষ পর্যন্ত হার স্বীকার করতে হয় আমাদের।

 শামীম বাবু জানান প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কাতর সুরে সরকারের কাছে আবেদন করেন যদি সরকার তাকে কিছু সাহায্য করেন তাহলে সে আবার আগের অবস্থায় তার ব্যবসা চালু করতে পারবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *