শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে তৎপর ইংরেজবাজার পুরসভা

তন্ময় মাহারা: মালদা:- শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে তৎপর ইংরেজবাজার পুরসভা। কাঁচা ড্রেন পাকা করা, বুজে যাওয়া ড্রেনগুলিকে সংস্কার করা সহ বেশ কিছু জায়গায় নতুনভাবে ড্রেন তৈরির উদ্যোগ নিয়েছে ইংরেজবাজার পুরসভা। অল্প বৃষ্টিতে যে সব এলাকা জলমগ্ন হয়ে পড়ে, সে সব এলাকায় ড্রেন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার সকালে মালদা শহরের আইটিআই মোড় সহ বিভিন্ন এলাকায় ড্রেন পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ সহ অন্য পৌর আধিকারিকরা। এলাকা পরিদর্শনের পর দ্রুততার সঙ্গে ড্রেন সংস্কারের নির্দেশ দেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *