শহীদ দিবসের সমর্থনে সালানপুরে তৃণমূল কংগ্রেসের মিছিল

কৌশিক মুখার্জী: সালানপুর:-

২১শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে সোমবার দিন বিকেলে আসানসোলের বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লক তৃর্ণমুল কংগ্রেসের পক্ষ থেকে রূপনরায়ণপুর তৃর্ণমুল কংগ্রেসের কার্যালয়ের সামনে থেকে ডাবরমোড় পর্যন্ত এক মিছিল করা হয়।যেখানে উপস্থিত সালানপুর ব্লকের তৃর্ণমুল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।তাছাড়া উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃর্ণমুল কংগ্রেস সভাপতি মহম্মদ আরমান,সহ সভাপতি ভোলা সিং,পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, মহিলা সভানেত্রী অপর্ণা রায়, শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী সহ ব্লকের সমস্ত নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা।এদিন মিছিলের শেষে ডাবরমোড় বাস স্ট্যান্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *