শিবরাত্রিতে এই জিনিসগুলো নিবেদন করলেই ভাগ্য ফিরবে-পঙ্কজ শাস্ত্রী

সঙ্গীতা চ্যাটার্জী:- একটি মানুষের জন্ম ছক দেখে অনেক কিছু বলে দেওয়া সম্ভব আর এই জন্ম ছকটা তৈরি হয় জন্ম তারিখের উপর। তাই স্বাভাবিক ভাবেই ব্যক্তি বিশেষের জন্ম তারিখ বিশেষ গুরুত্বপূর্ণ। আগামী  ৮ই মার্চ শিবরাত্রির দিন‌ও আপনি দেবাদিদের মহাদেবকে ঠিক কী নিবেদন করলে তা আপনার জন্য শুভ ফলদায়ক হবে-তা ইংরেজি জন্ম তারিখ দেখে বলে দেওয়া সম্ভব।  দক্ষিণেশ্বরের জ্যোতিষ শ্রী পঙ্কজ শাস্ত্রী মহাশয় এমন কতগুলো জিনিসের কথা বলেছেন যা, শিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করলে শুভ ফল পাওয়া যায়। আর‌ কোন জিনিসটি মহাদেবকে নিবেদন করবেন তা বলে দেবে আপনার জন্ম তারিখ। 

ধরুন আপনার জন্ম যদি হয় ইংরেজি মাসের ১,১১,১৯,২৮ তারিখে – তাহলে আপনার দেবাদিদেব মহাদেবকে গুড় অর্পণ করা উচিত। আপনার জন্মতারিখ যদি হয় ২,১১,২০,২৯- তাহলে কাঁচা দুধ অর্পণ করুন মহাদেবকে, আর যদি আপনার জন্ম তারিখ হয় ইংরেজি মাসের ৩,১২,২১,৩০ – তাহলে মহাদেবকে কাঁচা ছোলা অর্পণ করা উচিত। ৪,১৩,২২,৩১- যাদের ইংরেজি মাসের জন্ম তারিখ তাদের ক্ষেত্রে পঙ্কজ শাস্ত্রী বলেছেন শিবরাত্রির দিন মহাদেবকে কালো চাঁদর অর্পন  করতে‌। যাদের জন্ম তারিখ ৫,১৪,২৩-তাদের ঘি এবং কাঁচা আনাজ আর ৬,১৫,২৪ তারিখে যাদের জন্ম তাদের উচিত শিবরাত্রির দিন কাজুবাদাম ও মিছরি অর্পণ করা। ইংরেজি মাসের ৭,১৬,২৫ তারিখ যাদের জন্মদিন, তাদের উচিত কালো তিল ও কালো ডাল অর্পণ করা। ইংরেজি মাসের ৮,১৭,২৬ তারিখে যাদের জন্ম তাদের  সরষের তেল অর্পণ করা উচিত আর যাদের ইংরেজি মাসের ৯,১৮,২৭ তারিখে জন্ম তাদের উচিত মসুর ডাল অর্পণ করা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *