শিবরাত্রিতে এই টোটকায় ফিরবে স্বাস্থ্য,কাটবে বাধা

সঙ্গীতা চ্যাটার্জী: নিউজ হিন্দুস্থান:-

শিবরাত্রির দিন কী করলে সুস্বাস্থ্য লাভ করবেন মানুষ?
কী করলে ভাগ্য উন্নতি‌ হবে, বাধা-বিপত্তি কাটবে ও মহা মৃত্যুঞ্জয় দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ হবে সেই বিষয়ে অনেকেই জানতে চান। দীর্ঘদিন যারা রোগভোগ করছেন তাদের জন্য এবং অবশ্য‌ই আমাদের এই বাংলার কৌতুহলী পাঠক বর্গের কথা ভেবেই আমরা নিয়ে এসেছি বিশেষজ্ঞ জ্যোতিষদের টোটকা। শিবরাত্রির দিন আরোগ্য লাভ করতে একজন ভক্ত কী করবেন সেই বিষয়ে কথা বলছিলাম জ্যোতিষ শিক্ষক(Basic astrology, Advanced astrology,palmistry and vastu ) শ্রীদেব অয়নের সাথে। স্বনামধন্য জ্যোতিষ, হস্তরেখাবিদ,বাস্তুশাস্ত্রবিদ ও জ্যোতিষ শিক্ষক শ্রী দেব অয়ন বলেন, শিবরাত্রির দিন সুস্বাস্থ্য লাভ করতে হলে এবং বাধা বিপত্তি কাটাতে হলে অবশ্যই একটি মূল্যবান টোটকা আছে। ভক্তি ভরে সেই টোটকা মেনে চললে বিশেষ ফলও পাওয়া যায়।

জ্যোতিষ শ্রী দেব অয়ন বলেছেন,“শিবরাত্রির দিন ৩টি বেলপাতা সহ কাঁচা দুধ দিয়ে শিবকে অভিষেক হলো সর্বাপেক্ষা মূল্যবান টোটকা। ক্রিয়াটি করাকালীন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কমপক্ষে ৩বার বলুন।এই মন্ত্র আজকাল গুগলে পাওয়া যায় কিন্তু যেটি অনেকেই ভুল করে থাকেন তা হলো বীজমন্ত্রটি প্রথমে উচ্চারণ না করা। সেটি হলো “ওম জুম সঃ”-অর্থাৎ বীজ মন্ত্রটি প্রথমে উচ্চারণ করে তারপর মহাদেবের মহা মৃত্যুঞ্জয় মন্ত্রটি উচ্চারণ করবেন।

মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো-
“ॐ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্। উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মাঽমৃতাৎ।।”
এই মন্ত্রের অর্থ হলো, হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তুলুন ও সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃতের পথে নিয়ে যান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *