সুজান মিঠি (পূর্ব বর্ধমান)

শিমূল ফুল! শিমূল ফুল!
খোঁপায় বাঁধা আবির চুল!
রাঙা রোদে স্নানটা করে,
সুখ গাইছ ফাগুন ভরে?
বন্ধু এখন কত তোমার!
কোকিল কন্ঠে সুর বাহার,
রোদ কুড়িয়ে গাং শালিকে,
তোমার শাখায় স্বপ্ন রাখে।
আমি কি আর এমন পারি?
দেখি কেবল তোমার বাড়ি।
শিমূল ফুল! শিমূল ফুল!
রাঙা বেণী বাঁধছ চুল?
ভোলোনি আমায়? বেশ তো বেশ।
আয় না খেলি রঙের দেশ!
কী বলছ? বাঁধবে চুল?
দুলবে হাওয়ায় তোমার ফুল?
যুদ্ধ নাই কোনো দিকে?
সুখ নিয়েছে সবাই শিখে?
শিমূল ফুল! শিমূল ফুল!
দুলছ হাওয়ায় দোদুল দুল?
একটা কথা শুধাই শুধু ওরে…
আমার চোখে রাত্রি কেন, রং-বৃষ্টির ভোরে?