শিলিগুড়ির শিবমন্দিরে চাঞ্চল্য! উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে দেখা গেল চিতাবাঘ

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি:-সাতসকালে শিলিগুড়ির শিবমন্দির এলাকায় চাঞ্চল্য। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে সোমবার সকালে দেখা গিয়েছে এক চিতাবাঘকে। স্থানীয় সূত্রে খবর, এক ব্যক্তির বাড়ির শৌচালয়ে লুকিয়ে ছিল সেই চিতাবাঘটি। শৌচালয় ব্যবহার করতে গিয়ে বন্যের হানায় জখম হন ওই ব্যক্তি। এদিকে, বিষয়টি জানাজানি হতেই আতঙ্কে ছুটোছুটি শুরু হয় এলাকায়। এরপরই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই দৃশ্যের ভিডিও।

অন্যদিকে, ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে নিরাপদে ধরার জন্য অভিযান শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় চত্বর ও আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘটি সম্ভবত কাছাকাছি বনাঞ্চল থেকে পথ হারিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে।

দেখুন সেই ভাইরাল ভিডিও …

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *