শিশুকন্যা খুন – অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকির অভিযোগ

কৌশিক মুখার্জী: কুলটি:-

শনিবার বরাকরে পাঁচ মাসের এক শিশু কন্যাকে হত্যা করার অভিযোগ উঠেছিলো তার পরিবারের এক নাবালিকা সদস্যের বিরুদ্ধে।এই ঘটনার মৃতের পরিবারের পক্ষ থেকে বরাকর ফাঁড়ির পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।পুলিশ তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে।তারপরেই মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।আর এই কারণে পরিবারের সদস্যরা ও এলাকাবাসীরা বুধবার সকালে বরাকর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়।মৃতার পরিবারের সদস্য ও এলাকার মানুষ।এই বিষয়ে মদিনা খাতুন বক্তব্য গুড্ডু ও তার স্ত্রী অভিযোগ তোলার জন্য তাকে চাপ দেয় ও হুমকি দেয়।তারা পুলিশের কাছে দাবি জানায় এই ঘটনায় যারা জড়িয়ে রয়েছে তাদের হুমকি দিচ্ছি তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *