অন্তরা চ্যাটার্জ্জী (কলকাতা)

শিশু তার শৈশব খোঁজে
এক সমুদ্র আকাশে
শৈশব তার মুক্তি খোঁজে
সবুজ পাহাড় বাতাসে।
শৈশব চায় উদাস আকাশ
সোনা রদ্দুর স্বাধীন বাতাস
চায় না মনের কোনই বাঁধন
বন্ধ দুয়ার পঠন পাঠন
চায় শুধু মন হাজার পাখি
রঙিন ফুলের রোদে মাখামাখি!
শিশুর চোখের হাজার স্বপ্ন
সার্থক হোক- আজ নতুন প্রভাতে।