শুনানির কাজকর্ম খতিয়ে দেখতে মেমারি এলেন নির্বাচন আধিকারিকেরা

আনোয়ার আলি, মেমারি, পূর্ব বর্ধমান -:

      বিডিও শতরূপা দাসকে সঙ্গে নিয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্বের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার দুপুরে মেমারি-১ নং ব্লক অফিসে পরিদর্শনে এলেন নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি বি সি পাত্র ও সেক্রেটারি সৌম্যজিৎ ঘোষ। শুনানির ব্যবস্থাপনা, নথি যাচাই ও সার্বিক পরিবেশ নিয়ে তারা খোঁজখবর নেন। এমুনারেশন ফর্মে দেওয়া ভোটারের দেওয়া ছবির সাথে শুনানি কেন্দ্রে আসা ভোটারের মিল আছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখার পাশাপাশি শুনানি  কেন্দ্রে ভোটার ছাড়া কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন কিনা সে ব্যাপারেও নিশ্চিত  হন তাঁরা। প্রায় এক ঘন্টা ধরে শুনানি  কেন্দ্রের বিভিন্ন কক্ষ তারা ঘুরে দেখেন। জানা যাচ্ছে রাজ্যজুড়ে এসআইআর শুনানি পর্ব যাতে স্বচ্ছ, নিরপেক্ষ ও নির্ভুল ভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতেই এই সরেজমিনে নজরদারি ও পর্যবেক্ষণ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *