শুভেন্দু অধিকারী শিখ সম্প্রদায়ের মানুষকে আপত্তিজনক মন্তব্য করার প্রতিবাদে ভগৎ সিং মোড়ে বিক্ষোভ প্রদর্শন

কৌশিক মুখার্জী: আসানসোল:-

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিখ সম্প্রদায়ের মানুষকে অপমান করার প্রতিবাদে আজ সন্ধ্যায় আসানসোল ভগৎ সিং মোড়ে বার্নপুর গুরুদ্বারা প্রবন্ধক কমিটির উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রসঙ্গত,সন্দেশখালিতে কর্মরত আইপিএস অফিসার যশপ্রীত সিংয়ের উদ্দেশ্যে আপত্তিজনক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালিতে বিজেপির আন্দোলনের ঠেকাতে রাজ্য সরকারের তরফে বেশ কয়েকজন আইপিএস অফিসারকে পাঠানো হয়েছিলো। তাদের মধ্যে থাকা এক শিখ আইপিএস অফিসারকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খালিস্তানি বলেন বলে অভিযোগ করা হয়েছে। এই নিয়ে শিখ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করে রাজ্যের বিরোধী দলনেতাকে গোটা শিখ সম্প্রদায়ের সামনে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার আসানসোলের ভগৎ সিং মোড়ে বিক্ষোভ দেখায় বার্ণপুর গুরুদ্বোয়ারা প্রবন্ধন কমিটি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *