শুশুনিয়া পাহাড়ে পলাশের সমারোহ, তবে দেখা নেই পর্যটকদের

শুভ্রাচল চৌধুরী: বাঁকুড়াঃ- শুশুনিয়া পাহাড় ছেয়েছে লাল পলাশে। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে  পর্যটকদের আনাগোনা লেগে থাকে সারা বছর জুড়েই। তবে ফেব্রুয়ারির শেষ ও মার্চের প্রথম সপ্তাহে দূর দূরান্তের পর্যটকরা আসেন শুশুনিয়া পাহাড়ে বসন্তের স্বাদ নিতে। এই সময় লাল পলাশে রাঙা হয়ে ওঠে বাঁকুড়ার এই শুশুনিয়া পাহাড়। বাঁকুড়ার উত্তরভাগের শুশুনিয়া হোক বা দক্ষিণ বাঁকুড়ার মুকুটমনিপুর-রাণীবাঁধ পলাশের উপস্থিতি সর্বত্রই।

অনান্য বার এই সময় পর্যটকদের ভিড় ব্যাপকভাবে থাকলেও এই বছর সেভাবে দেখা নেই। কলকাতার দমদম থেকে আসা শতাব্দী চৌধুরীর কথায়, ‘শুশুনিয়ায় পলাশের যা সৌন্দর্য উপভোগ করলাম তা অসাধারণ, এটা বলে প্রকাশ করা যায় না’। তবে স্থানীয় এক পাথরশিল্পী তারকনাথ রায় বলেন, ‘পাহাড়ে বসন্তের পলাশ ফুল দেখতে পাচ্ছি, কিন্তু সেভাবে পর্যটকদের দেখা নেই।’

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *