তন্ময় মাহারা: মালদা:- শোয়ার ঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার সাত সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত ছোট ফুলবাড়িয়া এলাকায়। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম শিবনাথ সরকার বয়স আনুমানিক ২৪ বছর। পরিবারে রয়েছে বাবা দিলীপ সরকার। শিবনাথ পেশায় একজন ভিন রাজ্যের শ্রমিক ছিলেন বলে জানা যায়। গত এক মাস আগে ভিন রাজ্য থেকে কাজ করে বাড়ি ফেরে। অন্যান্য দিনের মতো গতকাল রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আজ সকালে পরিবারের সদস্যরা দেখতে পায় ঘরের ভেতরে তার ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। তড়িঘড়ি নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে। কর্মরত চিকিৎসকেরা ওই যুবককে জরুরি বিভাগেই মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ওই যুবক পরিবারের সদস্যরা কেউ বুঝে উঠতে পারছে না। এইদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।
Posted inউত্তরবঙ্গ আপডেট