শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৪ তম জন্মদিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা

তন্ময় মাহারা: মালদা:- শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৪ তম জন্মদিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা। শনিবার সকালে মালদা শহরের ফোয়ারা মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে দিনটি পালন করা হয়। মাল্যদান করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, শ্যামাপ্রসাদ মুখার্জী ছিলেন যুগপুরুষ। বহু অবদান রয়েছে তাঁর। আজ জন্মদিনে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *