সনাতনীদের একজোট হওয়ার ডাক দিলেন মিঠুন

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:

         কুলটিতে আয়োজিত বিজেপির এক সভা থেকে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে বিজেপির কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী সনাতনীদের একজোট হওয়ার জন্য আহ্বান করেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাকে বাংলাদেশ করে দেওয়া অতো সহজ নয়।

      তিনি বলেন, এইরাজ্যে কারখানা না থাকলেও   সবেতেই দুর্নীতি আছে। বর্তমানে এইরাজ্যকে  দেখে মনে হয় এটা পশ্চিমবাংলা নয়, পশ্চিম বাংলাদেশ। এইরাজ্যের পরিস্থিতি এমন হিন্দুদের উপর আঘাত নেমে এলে কেউ  প্রতিবাদ করতে পারবেননা। তিনি বলেন, বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়। কিন্তু যেসব মুসলমান এদেশে   থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করছে বিজেপি তাদের বিরুদ্ধে। সভায় আসা মহিলাদের উদ্দেশ্যে মিঠুন বলেন, কেউ লক্ষীর ভাণ্ডার ছাড়বেন না, ওটা আপনাদের টাকা আপনাদের দেওয়া হচ্ছে। তিনি সমস্ত হিন্দুদের বিজেপির ছাতার তলায় আসতে বলেন। তার দাবি বিজেপি একমাত্র দল যারা ক্ষমতায় এসে এইরাজ্যের হিন্দুদের রক্ষা করতে পারবে। শেষে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি নিজের সিনেমার ডায়লগ বলেন।

        সভায় উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, দলীয় দুই বিধায়ক ডা. অজয় পোদ্দার ও অগ্নিমিত্রা পাল, কৃষ্ণা প্রসাদ সহ বিজেপি জেলা নেতৃত্ব।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *