সন্দেশখালি ঘটনার প্রতিবাদে অবরোধ,স্মারকলিপি

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে বিনা শর্তে অবিলম্বে মুক্তির দাবিতে রাজ্য জুড়ে সিপিআই(এম)তরফে থানায় থানায় স্মারকলিপি প্রদান ও বিক্ষোভের ডাক দেওয়া হয়।তারই পরিপ্রেক্ষিতে সোমবার সালানপুর এরিয়া কমিটির তরফে সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।পাশাপাশি এদিন ফাঁড়ির সামনেই আসানসোল চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।প্রায় ১৫ মিনিট এই অবরোধ চলে।কর্মসূচির মধ্য দিয়েই রূপনারায়ানপুর পুলিশের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।এদিন এরিয়া কমিটির সম্পাদক রঞ্জিত সরকার জানান অন্যায় ভাবে সন্দেশখালির প্রাক্তন বিধায়কে গ্রেফতার করা হয়।তাই তাকে অবিলম্বে মুক্তির দাবিতে রাজ্য জুড়ে আজ সিপিআই(এম)তরফে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদানের ডাক দেওয়া হয়েছে।সারা রাজ্য জুড়ে যেটা চলছে তার জবাব মানুষ সঠিক সময়ে দেবে। সন্দেশখালির ঘটনায় রাজ্যের মানুষের চোখ খুলে দিয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *