সন্দেশ খালি ও নিহত আনারুল ইসলামের প্রতিবাদে সিপিআইএম এর পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোব কর্মসূচি

কৌশিক মুখার্জী: আসানসোল:-

সন্দেশ খালির লজ্জাজনক ও নির্মম ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বহরমপুরে পুলিশের আক্রমণে নিহত আনারুল ইসলাম, তারই প্রতিবাদে বৃহস্পতিবার সিপিআইএম এর পক্ষ থেকে আসানসোল বিএনআর মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোব কর্মসূচি করা হয়। এবং প্রায় ৩০ মিনিট আসানসোলের জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়।

এদিন ১ নম্বর এরিয়া কমিটির সত্য চ্যাটার্জি জানান যে সন্দেশখালি নিয়ে যেমন আমরা আন্দোলন করছি। হাইকোর্ট ১৪৪ ধারা খারিজ করে দেয়া সত্বেও বেশ কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করে রেখেছে পুলিশ প্রশাসন। কারণ সাধারণ মানুষ যাতে তাদের সাথে দেখা না করতে পারে কোন নেতা তাদের সাথে দেখা না করতে পারে সংবাদ মাধ্যম যাতে ঢুকতে না পারে তাদের নিজেদের কথা এবং বক্তব্য বেরিয়ে না আসতে পারে তার জন্য এই ১৪৪ ধারা জারি করে রেখেছে। আমরা আজকে এখানে প্রতিকি কর্মসূচি নিয়েছি আগামী দিনে এই বৃহত্তর আন্দোলন গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেব। বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে গাঁঠ বন্ধন তৈরি হয়েছে। এই গার্ড বন্ধনকে আড়াল করার জন্য তারা যে নাটক তৈরি করেছে সেই নাটকের ছত্রভঙ্গ করার জন্য এই আন্দোলন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *