সন্দেসখালি ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার বিক্ষোভ প্রদর্শন

কৌশিক মুখার্জী: বারাবনি:-

সন্দেসখালিতে মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার আসানসোল সাংগঠনিক জেলার তরফে রবিবার বিক্ষোভ প্রদর্শন করা হয়। বারাবনি ব্লকের ছাতাডাঙ্গা থেকে গৌরান্ডি পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।মিছিলের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের কুশপুতুল দাহ করা হয়।তাছাড়া মিছিলে সর্ব শ্রেণীর মানুষেরা অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায়, যুব মোর্চার সভাপতি বাবন মন্ডল, ট্রেসারার বাপি প্রধান,মাইনরিটি মোর্চার ইনচার্জ আকবর হোসেন, কনভেনর হাসিম আনসারী সহ আরোও অনেকে।

এদিন বিজেপির আসানসোল সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায় বলেন সারা বাংলা সহ গোটা ভারতবর্ষে বিজেপির জন জাগরণ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধারাবাহিক উন্নয়নকে দেখে সমস্ত শ্রেণীর মানুষ বিজেপি কে সমর্থন করছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি , গত কাল রাত থেকে আমাদের কাছে বিভিন্ন রকমের হুমকি আসছে। এখানে এলে নাকি পা, হাত, মাথা ভেঙ্গে দেবে। তৃণমূলের সেই সব গুন্ডাদের বলতে চাই সেই দিন চলে গেছে বিজেপির কর্মীরা বুক ছিটিয়ে লড়াই করতে পারবে। এই জন্য জোয়ার প্রমাণ করে আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *