সবলা মেলার উদ্বোধন করলেন রাজ্যের আইন মন্ত্রী

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

     মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের পরিচালনায় ১লা ফেব্রুয়ারি আসানসোলের পোলো ময়দানে সবলা মেলার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নবলম, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক,জেলা গ্রামোন্নয়ন কেন্দ্রের প্রকল্প আধিকারিক ইন্দ্রদেব ভট্টাচার্য্য, আসানসোল মহকুমা শাসক বিশ্বজিত ভট্টাচার্য্য ও অন্যান্য অতিথিরা।

       সবলা মেলায় আদিবাসী নৃত্যের আয়োজন ও করা হয়। এই বছর এই মেলায় ৫০ টি স্টল বসেছে, পার্শ্ববর্তী জেলা থেকেও বিক্রেতারা এসেছেন।মেলার মুখ্য উদ্দেশ্য জেলার স্বনির্ভর গোষ্ঠী ও স্বরোজগারীদের তৈরী সামগ্রীর প্রদর্শন ও বিপণন করা হয়।  মন্ত্রী মলয় ঘটক মেলার বিভিন্ন স্টলে ঘুরেও দেখেন এদিন।

      জেলা শাসক এস পোন্নবলম বলেন এই সবলা মেলা সেলফ অ্যান্ড গ্রুপ এবং সেলফ এমপ্লয়মেন্ট এই দফতর থেকে প্রতিবছর প্রতিটা জেলায় এই সবলা মেলা করা হয়। প্রতিটা বছর পশ্চিম বর্ধমান জেলায় সবলা মেলা খুব ভালো হয়।

      মন্ত্রী বলেন, প্রচুর মানুষ এই মেলায় সমাগম হয়। যে সমস্ত মহিলারা গোষ্ঠীর মাধ্যমে বিভিন্ন যে কাজ করে থাকে তাদের যে নিজের হাতে উৎপন্ন দ্রব্য  বিপণন করার জন্যে এই সবলা মেলার আয়োজন করা হয়েছে।
 
       এই মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেলাটি আগামী ৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *