বাইজিদ মণ্ডল: ডায়মন্ড হারবার:- আর্থিক সামর্থ্য না থাকলেও মনের অদম্য ইচ্ছে যে অনেক অসাধ্য সাধন করতে পারে তার প্রমাণ রাখল তেইশ অতিক্রম করা সাম্য দত্ত। নিজের জন্মদিনে আনন্দলোক ভবনে শতাধিক গাছের চারা তুলে দেয় সকলের হাতে। বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে ১০ ই জুন সাম্য দত্ত এর জন্মদিনে কেক কেটে গাছের চারা বিতরণ করা হয়। সাম্য দত্তের এই কাজের জন্য গর্বিত বন্ধু বান্ধব রা। বললেন ছেলে টার এই ছোট্ট হৃদয়ে এতবড় একটা মন লুকিয়ে আছে সেটা আগেই টের পেয়েছিলাম। ওর সমবয়সীদের একটা অংশ যখন জন্মদিনের আনন্দে মেতে ওঠে সাম্য তখন পরিবেশের কথা ভাবছে। ভূয়সী প্রশংসা করে ডায়মন্ড হারবার বিশিষ্ট সমাজসেবী রেজাউল মল্লিক বললেন – বিলাসিতায় না মেতে ওর বয়সী ছেলেমেয়েরা যত বেশি এগিয়ে আসবে পরিবেশ তত দ্রুত দূষণ মুক্ত হবে এবং ভয়াবহ তাপপ্রবাহের হাত থেকে আমরা রক্ষা পাব। প্রসঙ্গত বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে। এছাড়াও উপস্তিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবী শুভেন্দু বোস, ইসলাম দা, সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যক্তিবর্গ প্রমুখ। লাজুক হেসে সৌম্য দত্ত বলল- দীর্ঘদিন ধরেই পরিবেশ বিদরা বলে চলেছেন দূষণ ও এই তীব্র তাপপ্রবাহের হাত থেকে বাঁচার একমাত্র উপায় বৃক্ষরোপণ। অপরের উপর দায়িত্ব না চাপিয়ে দিয়ে আমরা নিজেরাই যদি এগিয়ে আসি তাহলে সব সমস্যার সমাধান হতে পারে। নির্বিদ্বিধায় সৌম্য দত্ত বলল এই চারাগাছ বিলির প্রেরণা সে তার বন্ধু বান্ধব এর কাছ থেকে পেয়েছে।
Posted inজেলার আপডেট