সমবায় সমিতির উদ্যোগে রক্তদান শিবির

সৌভিক সিকদার, বর্ধমান -:

         এবার ভিন্ন আঙ্গিকে মানুষের পাশে এসে দাঁড়ালো পূর্ব বর্ধমানের আটপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি। তাদের উদ্যোগে ও সহযোগিতায় এবং উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির।  

      বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় শিবির থেকে  ২০০ ইউনিট রক্ত সংগৃহীত হয়। রক্তদাতাদের মধ্যে মহিলা ছিলেন ৫৬ জন। ৩৮ জন রক্তদাতা এই প্রথম রক্তদান করলেন। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট  ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। শিবিরকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। 

      রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য আটপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিখিল খাঁড়া, অশোক দাস, অষ্টবিহারী সাঁতরা, মদন পাল, জালালউদ্দিন সাহেব প্রমুখ। অন্যদিকে উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দিবেন্দু দাস, রাজকুমার প্রামানিক, চন্দন পাল, প্রীতম প্রমুখ।

      রক্তদান শিবিরটিকে সফল করে তোলার জন্য উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সমস্ত রক্তদাতা ও এলাকাবাসীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে দিব্যেন্দু বাবু বলেন, উৎসবের মেজাজে যেভাবে সাধারণ মানুষ রক্তদান করতে এগিয়ে এসেছেন তাতে কোনো প্রশংসায় যথেষ্ট নয়। আশাকরি আগামী দিনেও আরও অনেকেই স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *