সময়

রানু মজুমদার (ব্যাঙ্গালোর)

সময়ের কাছে সময় চেয়েছিলাম
বলেছিলাম একটু ধৈর্য্য ধরো
হঠাৎ করে সবকিছু নিও না কেড়ে
সময় শোনে নি কথা
সময় দেয় নি সময়… !!

পায়ের তলার মাটি টা হঠাৎ করে উধাও
খড়কুটো আঁকড়ে ভীষণ লড়াই
দীর্ঘ সময় কেটেছে ভীষণ যন্ত্রনায়
সময় এগিয়েছে সময়ের মত… !!

সময়ের কর্ষণে গিলেছি হলাহল
অমৃত দিয়েছে ফাঁকি
পেতেছি হাত সময়ের কাছে
সময় দিয়েছি গালাগালি… !!

ঝড়ের বিপরীতে লড়াই করে
সব অপমান ঢোক গিলে
সময়ের ধাপে ধাপে এগিয়েছি
সময়ের হাত ধরে… !!

সময় কে বলেছিলাম
যা কিছু নেওয়ার ছিল দিয়েছি হাসিমুখে
শুধু সময় হলে সময়মত ফিরিয়ে দিও
আমায় ভালো সবকিছু
ফিরিয়ে দিও দু’হাত ভরে
যেটুকু আমার প্রাপ্য… !!

সময় আর ভাগ্যের লড়াইয়ে
একটু একটু করে জয়ী
সময় রেখেছে কথা
ফিরিয়ে দিয়েছে দু’হাত ভরে
যেটুকু আমার প্রাপ্য..!!

সময়ের সাথে বয়ে গেছে
যা ছিল না আমার
সময়ের সাথে যা পেয়েছি
তাই নিয়ে আগামীর পথচলা… .।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *