সময়মতো পানীয় জল না পাওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

কাজল মিত্র: জামুড়িয়া :- জামুড়িয়া থানা মোড় থেকে দোমহানী যাওয়ার প্রধান রাস্তা ,জোড়া পুকুরের কাছে শত শত মানুষ একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে যার জেরে সকাল থেকেই এই পথে মানুষের চলাচল বন্ধ হয়ে পড়লে এ সড়ক দিয়ে চলাচলকারী লোকজনকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। 

 স্থানীয় এক মহিলা জানান,গত কয়েক মাস ধরে আমরা সঠিক সময়ে আমাদের বাড়িতে ব্যবহৃত পানীয় জল পাচ্ছি না, যার কারণে আমাদের ৫০ টাকা করে জল কিনতে হচ্ছে। ফলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, আগে সকাল সাতটায় জলের সুইচ অন করা হতো, তখন কোনো সমস্যা হতো না এবং আমরা সঠিক সময়ে জলও পাচ্ছিলাম, কিন্তু গত কয়েক মাস ধরে মাঝে মাঝে সকাল নয়টা, দশটায় জল চালু করা হচ্ছে। যার কারণে আমরা জল কম পাচ্ছি।বেশিরভাগ সময় পানীয় জল পৌঁছায় না এ কারণে জামুড়িয়ার মাঝি পাড়া, রাজা নগর ও গোয়ালা পাড়ার মানুষ অনেক সমস্যায় পড়েছেন।

এ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দকে একাধিকবার অবহিত করা হলেও এ সমস্যার কোনো সমাধান না হওয়ায় আজ আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুড়িয়া থানার পুলিশ ,ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সড়ক অবরোধকারী লোকজনের কাছে পৌঁছে তাদের বুঝিয়ে ট্যাংকারের মাধ্যমে জল সরবরাহের পর এই সড়ক অবরোধ অপসারণ করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *