সময় মত স্কুলে আসেনা শিক্ষক ও শিক্ষিকারা, প্রতিবাদে সরব অভিভাবক সহ গ্রামবাসীরা

তন্ময় মাহারা: মালদা:- সময় মত  স্কুলে আসেনা শিক্ষক ও শিক্ষিকারা। লাটে উঠেছে প্রাইমারি স্কুলের বিদ্যালয়ের পড়াশুনা। অভিযোগ তুলে প্রতিবাদে সরব অভিভাবক সহ গ্রামবাসীরা। এমনকি অসময়েস্কুলে আসেন শিক্ষক শিক্ষিকারা।বৃহস্পতিবার দেরীতে স্কুলে আসায় শিক্ষক শিক্ষিকাদের তালা খুলতে দেইনি অভিভাবকেরা।করা হয় ফেসবুক লাইভ। স্কুলের গেটে তালা খুলতে গেলে গ্রামবাসীদের বাঁধার মুখে পড়েন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদহের চাঁচল ১ নং ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের হারিয়ান প্রাইমারি স্কুলে।  গ অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার লাটে উঠেছে। একদিনও সঠিক সময়ে স্কুলে পৌঁছান না প্রধান শিক্ষক সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।আজও  দেরিতে আসে।বাইরে ছাত্রছাত্রীরা থাকলেও দেখা মেলে নি প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের। সেই কারণে আমরা বিক্ষোভ দেখিয়েছি। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল।যদিও সমস্ত রকম অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি প্রধান শিক্ষকের। গ্রামবাসীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমরা সঠিক সময়ে এসেছি। মিড ডে মিল সংক্রান্ত কাজের জন্য একটি অনতিবিলম্ভ হয়েছে, স্কুল খুলেছি।যদিও স্কুল খোলা হলেও ৬ পড়ুয়াদের নিয়ে স্কুল চলে।উত্তেজনার ফলে বাকিরা বাড়িমুখী হয়।রান্নাও হয়নি এদিন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *