সমস্ত কাউন্সিলরদেরকে নিয়ে বোর্ড মিটিং পৌরনিগমে

নিজস্ব সংবাদদাতা: আসানসোল:-

প্রতি মাসের মত চলতি মাসের আজ অর্থাৎ বুধবার পৌরনিগম দপ্তরে সমস্ত কাউন্সিলর দেরকে নিয়ে বোর্ড মিটিং করা হয়। এদিনের বৈঠকের সভাপতিত্ব করেন পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী। পৌর নিগমের সব ওয়ার্ডের কাউন্সিলর ছাড়াও মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক সহ সমস্ত এমএমআইসি রাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বুধবার হওয়া এই বৈঠকে জল সমস্যা, পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা হয়।

মেয়র বিধান উপাধ্যায় বলেন, জল সরবরাহে ডিভিসি-র সমস্যা ছিল ছঠ পূজার সময় যার কারণে পানীয় জলের অভাব দেখা গিয়েছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। দুটি এলাকায় জল সমস্যা এখনও রয়েছে, তা দ্রুত সমাধান করা হবে।

পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী বলেন নতুন বছরে আমরা একটি ক্যালেন্ডার প্রকাশ করেছি, যেখানে নতুন গেটের ছবি রয়েছে। দূষণমুক্ত শহর হিসেবে দ্রুত উন্নতি করে আমাদের শহর আসানসোল ভারতবর্ষের ২২তম স্থান অর্জন করেছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান পেয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *