সরিষা হাই স্কুল মাঠে রাজ্য সম্মেলনে উপস্থিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

বাউজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- আসন্ন লোকসভা ভোটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পশ্চিম বঙ্গের মনোনীত ৪২ জন প্রার্থীর সমর্থনে,W,B,T,P,T,A এবং W,B,S,T,A এর সহযোগিতায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র অন্তর্গত সরিষা হাই স্কুলের মাঠে,পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে এই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন পতাকা উত্তোলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে এই সম্মেলনের শুভ সূচনা হয়। এর পরে সংগঠনের সদস্যগণ উপস্থিত বিশিষ্ঠদের পুষ্পস্তবক,ব্যাচ ও উত্তরীয় পরিয়ে বরণ করেন। উপস্তিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু, প্রাইমারি রাজ্য শিক্ষা সমিতির সভাপতি শিক্ষক নেতা মইদুল ইসলাম,ডায়মন্ড হারবার বিধান সভার বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষন সামীম আহমেদ,জেলা পরিষদের সদস্যা ও জেলার মহিলা সভা নেত্রী মনমহীনি বিশ্বাস,২ নম্বর ব্লক পূর্ত কর্মধ্যক্ষ অভিষেক ব্যানার্জি ,পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস, ডায়মন্ড হারবার ১নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারী,শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,২ নম্বর ব্লক যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন,টাউন যুব সভাপতি সৌমেন তরফদার সহ জেলা পরিষদের সদস্য, সদস্যা সহ প্রায় কুড়ি হাজার শিক্ষক শিক্ষিকা এই রাজ্য সম্মেলনে উপস্থিত হয়ে ছিলেন। বিশিষ্ঠ জনেরা তাদের বক্তব্যের মাধ্যমে মেরুদণ্ড ও শ্রেষ্ঠ সমাজ সেবা শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব ও কর্তব্য পালনে সদা জাগ্রত থাকার আহ্বান জানান। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্তিত শিক্ষক থেকে শুরু করে বিশিষ্ঠ ব্যক্তি বর্গ সকলে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *