সাংসদ হিসেবে নিজের কাজের খতিয়ান তুলে ধরলেন শত্রুগ্ন সিনহা

নিজস্ব সংবাদদাতা: আসানসোল :- অন্যান্যরা যখন জনপ্রতিনিধি হিসাবে নিজের এলাকায় উন্নয়নমূলক কাজের হিসাব দিতে অপরাগ তখন ব্যতিক্রমী ভূমিকায় দেখা গেল আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে।

রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য জেলা নেতৃত্বকে পাশে বসিয়ে বৃহস্পতিবার আসানসোলের সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলন করেন। লোকসভা উপনির্বাচনে জয়লাভ করার পর সাংসদ হিসেবে এলাকার জন্য উন্নয়ন খাতে কোন বিভাগে কত খরচা করেছেন তার পরিসংখ্যান পুস্তক আকারে সবার সামনে তিনি তুলে ধরেন। এছাড়াও সাংবাদিক সম্মেলনে তার পাশে ছিলেন হরেরাম সিং, পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি ভি শিবদসন দাসু, পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক।

পুস্তকে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এলাকার উন্নয়নের জন্য মোট ১৩ কোটি ২২ লক্ষ্য ৮৪ হাজার টাকা খরচ করা হয়েছ। এল মধ্যে সড়ক নির্মাণ বাবদ ১ কোটি ৬৫ লক্ষ ১৪ হাজার টাকা, গ্রীন এনার্জি বাবদ ৭৭ লক্ষ টাকা, কমিউনিটি হল নির্মাণ বাবদ দু’কোটি ৫৯ লক্ষ ৫৯ হাজার টাকা, ড্রেন ও কালভার্ট বাবদ এক কোটি ১৭লক্ষ ৪ হাজার টাকা, উচ্চ বাতিস্তম্ভের জন্য ১ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার টাকা, শিক্ষা খাতে ২ কোটি ৬৪ লক্ষ ৯৮ হাজার টাকা এবং স্বাস্থ্য পানীয় জল ও নিকাশির জন্য এক কোটি ১৬ লক্ষ ৫৬ হাজার টাকা খরচ করা হয়েছে।বিরোধীদের এই অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন- বারবার আবেদন করা সত্ত্বেও তাকে বলতে দেওয়া হয়নি। এমনকি জোর করে বলার চেষ্টা করা হলেও বিজেপির সাংসদরা তাকে বাধা দেয়। অন্যদিকে বিরোধীদের দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন- সাংসদ প্রত্যেক মাসে কম করে তিনবার আসানসোলে এসেছেন। বাস্তবে বর্ধমান-দুর্গাপুর লোকসভার আসনে বিজেপি সাংসদকেই এলাকায় দেখা যায়নি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *