সাইবার ক্রাইমের মাস্টার মাইন্ড সহ দুই মহিলাকে গ্রেফতার করলো বারাবনি থানার পুলিশ

কৌশিক মুখার্জী: বারাবনি:-

আসানসোলের বারাবনি থানার পুলিশের হাতে গ্রেফতার তিনজন সাইবার অপরাধি।খবর বারাবনি থানার অন্তর্গত পানুড়িয়া গ্রামের বাসিন্দা চিন্তামনি চর অভিযোগ দায়ের করেন তার কাছে মোবাইল এটিএম বসানোর নামে ১২লক্ষ টাকার প্রতারোনার শিকারের অভিযোগ।ঘটনার তদন্তে নেমে বারাবনি থানার পুলিশ কলকাতার মধ্যম গ্রাম ও বাসদ্রোণী এলাকা থেকে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।তাঁদের কাছ থেকে উদ্ধার হয় চল্লিশটি মোবাইল ফোন,একটি লেপটপ।আজ সাংবাদিক বৈঠকে যানান ডিসি,ওয়েস্ট সন্দীপকারা,এসিপি হিরাপুর ঈপ্সিতা দত্ত,বারাবনি থানার আধিকারিক মনোরঞ্জন মন্ডল।জানা যায় মধ্যম গ্রামে কল সেন্টারের আড়ালে এই সাইবার প্রতারণা চালাতো।যেখান থেকে এটিএম বসানো বা মোবাইল টাওয়ার বসানোর নাম সহ বিভিন্ন ভাবে ফোন করে প্রলোভন দেখিয়ে প্রতারণা চক্র চালাতো।এই চক্রের মাস্টার মাইন্ড সহ দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।মাস্টার মাইন্ডের নাম শুভঙ্কর ব্রম্ভচারী।মাস্টার মাইন্ডের বাড়ি কলকাতা বাঁশদ্রোণী থানা এলাকায় এবং তার অফিস ছিলো মধ্যমগ্রাম এলাকায়।ঘটনার তদন্তে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *